বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

৬২ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৬২ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ১১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎শার্প ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

‎এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

‎ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ৪ কোটি ৭২ লাখ, ফাইন ফুডস ১ কোটি ১২ লাখ, গ্রামীণফোন ৭ কোটি ১১ লাখ, এম.এল ডাইং ৫ কোটি ৪০ লাখ, সাউথবাংলা ব্যাংক ৬ কোটি ৩০ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৮ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST