আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৩৮ হাজার ৬২৮টি শেয়ার ৯১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৬২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সোনারগাঁ টেক্সটাইলের ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply