আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪০ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
সূত্র মতে, বুধবার কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ৪১২টি শেয়ার ১১৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ১৪ লাখ ৯১ হাজার টাকার ও তৃতীয় স্থানে ডমিনোজ স্টিলের ৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
Leave a Reply