সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

২২ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

২২ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির ২২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৩১ হাজার ৮৭৪ টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকা।
‎
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার এবং তৃতীয় স্থানে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST