শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
শিল্পকারখানা পুনরায় চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাংলাদেশ ব্যাংকের বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল সূচকের উত্থানে কমেছে লেনদেন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে আরএকে সিরামিকস পুনরায় উৎপাদন ফিরলো আমরা নেটওয়ার্কসের বোর্ড সভার তারিখ পরিবর্তন আগামী ৩ সেপ্টেম্বর নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা প্রকাশ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
সূচকের উত্থানে কমেছে লেনদেন

সূচকের উত্থানে কমেছে লেনদেন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় আরও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে
‎এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান করছে।

‎আজ ডিএসইতে ৪৬৭ কোটি ০১ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৬ কোটি ৭১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৫ টি কোম্পানির, বিপরীতে ১৪৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST