শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৮ শতাংশ।

‎তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ৩৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৮ শতাংশ।

‎তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫৪ শতাংশ।


‎লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম টেক্সটাইলের ২৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা, এমএল ডাইংয়ের ২৩ কোটি ৭৭ লাখ টাকা , সাপোর্টের ১৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা , ডমিনেজ স্টিলের ১৬ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা , ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা , বেক্সিমকো ফার্মার ১৪ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা এবং প্রাইম ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST