সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৩ শতাংশ।

‎তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের ২৮ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৯ শতাংশ।

‎তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডের ২১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩৪ শতাংশ।

‎লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্স পিপি ব্যাগের ২০ কোটি ১ লাখ টাকার , সামিট অ্যালায়েন্সের ১৯ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা , লাভেলো আইসক্রিমের ১৮ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা , প্যারামাউন্ট টেক্সটাইলের  ১৬ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা , এপেক্স স্পিনিংয়ের ১৩ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা , রানার অটোমোবাইলসের ১৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST