বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সাপ্তাহিক দরপতনের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সাপ্তাহিক দরপতনের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

আজকের পুঁজিবাজার:সাপ্তাহিক দরপতনের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফানড ‘
বিদায়ী সপ্তাহে (১০ আগস্ট-১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৭৪ কোম্পানির দর কমেছে। আলোচ্য সময়ে দরপতনের শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে ফান্ডের ইউনিট দর কমেছে ১৪ দশমিক ৫৫ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৪.৭০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১২ দশমিক ৬৬ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৬.৯০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.৯০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন্স স্পিনিংয়ের ১১.২৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১০.৫৩ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৪২ শতাংশ, নূরানী ডাইংয়ের ৯.৬৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৯.৫৮ শতাংশ, পিপলস লিজিংয়ের ৯.৫২ শতাংশ এবং এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের৯.০৯ শতাংশ দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST