সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শাহজিবাজার পাওয়ারের ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা

শাহজিবাজার পাওয়ারের ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা

আজকের পুঁজিবাজার:্পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। আগের হিসাববছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪ পয়সা। আগের হিসাববছরে এ আয় ছিল ২ টাকা ৫৩ পয়সা।

আলোচিত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ৩৩ পয়সা। আগের বছর তা ছিল ৩ টাকা ৪৯ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ মূল্য ছিল ৩৯ টাকা ২৫ পয়সা।

 

আগামী ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST