আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ৭৪ পয়সা।
Leave a Reply