মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, মঙ্গলবার (১৪ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির ৭৪ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

‎এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কোম্পানিটির ৪৯ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎আর ৩৬ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

‎এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, আই পি ডি সি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিলস, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST