রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসসি) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ আগস্ট)  লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন গ্রামীণফোনের ১৫৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংক আজ ৭২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকা, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা এবং সিটি ব্যাংক পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST