সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৯২ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৬ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৬ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের ১৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩৫ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট নিটিংয়ের ১৩ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ১২ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১১ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ১১ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১০ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST