সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

‎ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

‎জানা গেছে, কোম্পানিটির ২৬ কোটি ৭৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ২৮ লাখ ১৭ হাজার টাকার।

‎১৬ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফার সায়হাম কটন মিলস লিমিটেড।

‎লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বেক্সিমকো লিমিটেড, মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি, এম.এল. ডাইং লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST