আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৯৪০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৩৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মুন্নু ফেব্রিক্স ৩২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশনস ২৮ কোটি ৩ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২৫ কোটি ৮২ লাখ, ডমিনেজ স্টিল ২২ কোটি ৫৫ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২০ কোটি ৪৫ লাখ, সায়হাম টেক্সটাইল ২০ কোটি ৩৫ লাখ ও মালেক স্পিনিং ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
Leave a Reply