আজকের পুঁজিবাজার:পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। যা আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৯৮ পয়সা।
অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ৭৯ পয়সা। যা আগের অর্থবছরে ছিল মাইনাস ৩১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৬ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।
Leave a Reply