সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন

ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩০ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- প্রাইম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, বিচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, কাশেম ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ ইন্সুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এবং এমজেএল বাংলাদেশ পিএলসি। আজ এই দশ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। এদিন ব্যাংকটির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিডল্যান্ড ব্যাংকের ৩ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ লাখ ৪৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৩ কোটি ৯ লাখ ৬৬ হাজার টাকা, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজের ৮৮ লাখ ৭৯ হাজার টাকা, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৬৮ লাখ ৪৭ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৫৯ লাখ ৯৪ হাজার টাকা এবং এমজেএল বাংলাদেশ পিএলসির ৪০ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST