আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক সরকারি কোম্পানিগুলোকে এই লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসি জানায়, পুঁজিবাজারের উন্নয়ন ও প্রসারের অংশ হিসেবে গত ২১ জুলাই প্রধান উপদেষ্টা লাভজনক সরকারি কোম্পানিগুলোকে বাজারে আনার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় রেল ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অংশ নেন—বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মোহসিন চৌধুরী।
বিএসইসি মনে করে, ভালো মৌলভিত্তির সরকারি কোম্পানিগুলো বাজারে আসলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বাজার হবে আরও প্রাণবন্ত ও টেকসই।
এর আগে, গত ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় উচ্চপর্যায়ের একটি বৈঠকে পুঁজিবাজারের করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও বিএসইসি চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসইসি জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Leave a Reply