শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে ব্লকে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেন

বিদায়ী সপ্তাহে ব্লকে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেন

আজকের পুঁজিবাজার:বিদায়ী সপ্তাহে (২৯ জুন-৩ জুলাই) ২০২৫ তারিখ পর্যন্ত পুঁজিবাজারে  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ১১ কোটি ২৩ লাখ ৫০ হাজ্রার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের লেনদেন হয়েছে ৭ কোটি ৭৩ লাখ টাকা। এবং ৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড
, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউবস, ফাইন ফুডস, এবি ব্যাংক, রেনেটা পিএলসি এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST