শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিএসইসির নতুন মুখপাত্র মোঃ আবুল কালাম

বিএসইসির নতুন মুখপাত্র মোঃ আবুল কালাম

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মোঃ আবুল কালাম কে সংস্থাটির নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও সদ্যসাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্থরে দায়িত্ব পালন করবেন তিনি।সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কমিশনের এই পরিচালক, যা তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে। এ দায়িত্ব পালনের সময় তিনি বিধি মোতাবেক ভাতা অনান্য সুযোগ–সুবিধা প্রাপ্য হবেন।

এছাড়াও একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কমিশনের উপ-মুখপাত্র হিসেবে সংস্থাটির পরিচালক মোঃ আল ইসলাম এবং সহকারী মুখপাত্র হিসেবে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক এবং সহকারী পরিচালক সারা তাসনুভা দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST