শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

পুঁজিবাজারে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ৭ ছুটি ঘোষণা

পুঁজিবাজারে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ৭ ছুটি ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ৭ দিন  লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। সে সময় স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকার ঈদ-উল-ফিতরের ছুটি বাড়ানোর জন্য ১৮ মার্চ, সরকারি ছুটি ঘোষণা করেছে। সেই অনুযায়ী, শবে-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের পুঁজিবাজার ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত বন্ধ থাকবে।

ঈদের ছুটি শেষে ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে পুঁজিবাজারের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন শেয়ার কেনা-বেচা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST