বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

পুঁজিবাজারে আসতে চাই পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসি

পুঁজিবাজারে আসতে চাই পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার থেকে ৭৮ কোটি টাকা সংগ্রহ করতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন চেয়ে আবেদন করেছে ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসি। ফিক্সড প্রাইজ পদ্ধতিতে প্রতিটি শেয়ার ৪০ টাকা দরে ছাড়তে চায় কোম্পানিটি। এর মধ্যে শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা, বাকি ৩০ টাকা প্রিমিয়াম।
কোম্পানিটির আবেদনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আইপিওর অনুমোদন চেয়ে আবেদন জমা দেওয়া হয়। এতে ১ কোটি ৯৫ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।
আইপিও থেকে সংগৃহীত অর্থের পুরোটাই সহযোগী প্রতিষ্ঠান নেক্সট প্যাক লিমিটেডে বিনিয়োগ করবে পার্কওয়ে প্যাকেজিং। এ অর্থে একটি আধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ঢেউতোলা কাগজের কার্টন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। নতুন কারখানাটি পৃথক স্থানে স্থাপন করা হবে।

কোম্পানিসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কারখানায় উৎপাদিত কার্টন তৈরি পোশাকশিল্পসহ প্যাকেজিং পণ্যের চাহিদা রয়েছে এমন বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। কারখানাটি চালু হলে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরবরাহব্যবস্থা উন্নত করার সুযোগ তৈরি হবে বলে আশা করছে কোম্পানিটি।
আইপিওতে শেয়ারের প্রস্তাবিত মূল্য নির্ধারণে বিএসইসির পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ বিধিমালা, ২০২৫ অনুসরণ করা হয়েছে বলে আবেদনসংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। এ ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের সঙ্গে পরামর্শ এবং নির্ধারিত মূল্যায়ন পদ্ধতি অনুসরণের কথা জানিয়েছে কোম্পানিটি। অনুমোদনের জন্য খসড়া প্রসপেক্টাসসহ প্রয়োজনীয় নথিও জমা দেওয়া হয়েছে।
পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসি প্যাকেজিং ও প্রিন্টিং খাতে ব্যবসা পরিচালনা করে। প্রতিষ্ঠানটি তৈরি পোশাকশিল্পের জন্য প্যাকেজিং পণ্য সরবরাহ করে থাকে।
কোম্পানিটির আইপিও প্রস্তাব এখনো বিএসইসির অনুমোদন পায়নি। নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে শেয়ার ইস্যু এবং অর্থ সংগ্রহের বিষয়টি চূড়ান্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST