সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

দর বৃদ্ধি শীর্ষে আমান ফীড পিএলসি

দর বৃদ্ধি শীর্ষে আমান ফীড পিএলসি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে ১৯৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আমান ফীড পিএলসি।
‎
‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
‎
‎সূত্র মতে, মঙ্গলবার (১৪ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ আমান ফীড পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
‎
‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ০৫ শতাংশ।
‎
‎এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ৭.৪৮ শতাংশ,খান ব্রাদাস ৬.১২ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল মিলস ৬.১২ শতাংশ, বিএসআরএম স্টিলস ৫.৩৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ৫.১৯ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৫.১৩ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৮৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST