শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ জুন) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ৬৭ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৮০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা ইলেট্রিক জাহিন স্পিনিং পিএলসি । কোম্পানিটির শেয়ারদর ৫০ পয়সা বা ৮ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা মন্নু এগ্রো অ্যান্ড জেনারেল ম্যাসিনারি লিমিটেড শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৮৭ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস বালান্ডার্স পিএলসি, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, সিলভা ফার্মাসিটিউক্যাল লিমিটেড এবং কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST