শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৫ কোম্পানির মধ্যে ১৫৭ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৬ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু ফেব্রিক্স। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আমান ফিডের দর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সামিট পাওয়ার, একমি পেস্টিসাইড, পিপলস ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST