শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ৩১৫ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শেয়ারদর বেড়েছে ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওনিয়ন ইনফিউশন লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এবং ইজেনারেশন পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST