বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এইচ.আর. টেক্সটাইল

দর বৃদ্ধির শীর্ষে এইচ.আর. টেক্সটাইল

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৮০৬ বারে ৩ লাখ ৭৭ হাজার ৪৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬২৮ বারে ৩২ লাখ ১৭ হাজার ২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭২  লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৩৯ বারে ১৩ লাখ ৭৫ হাজার ১৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইন্ট্রাকোর ৩.৪১ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.০৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২.৫৬ শতাংশ, পিপুলস ইন্স্যুরেন্সের ১.৯৬ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১.৬৫ শতাংশ, আমান কটনের ১.৬২ শতাংশ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৫.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST