মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকার্স বিডি অটোকার্স

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকার্স বিডি অটোকার্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকার্স (বিডি অটোকার্স) লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৭৪০ বারে ২ লাখ ৪৯ হাজার ৪২০টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ৪ কোটি ৮৬ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৩২ বারে ৪৬ লাখ ৬৪ হাজার ১৮৭টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ৯ কোটি ৭১ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা বঙ্গজের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৪১ বারে ২ লাখ ৯১ হাজার ৬১৩টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে একমি পেস্টিসাইডসের ৭ দশমিক ৩০ শতাংশ, পূবালী ব্যাংকের ৬ দশমিক ৯৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৪৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬ দশমিক ০৮ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্যারের ৫ দশমিক ৪৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ০৪ শতাংশ ও ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের ৫ দশমিক ০১ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST