বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ মে)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

‎আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এম.এল. ডাইং, শাইনপুকুর সিরামিক্স, ভিএফএস থ্রেড ডাইং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আমান ফীড, ফার্মা এইডস এবং ইভেন্স টেক্সটাইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST