শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

আজকের পুঁজিবাজার:সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৬ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৯ জুন) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩টাকা৩০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইল এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২টাকা ৪০পয়সা বা ৯.৭৬ শতাংশ।

আর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে দেশবন্ধু পলিমার।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্সুরেন্সের ৮.৭২ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৫১ শতাংশ, ন্যাশনাল ফিডের ৬.৯৩ শতাংশ, এবি ব্যাংকের ৬.৭৮ শতাংশ, ফিনিক্স ইন্সুরেন্সের ৬.৪৭ শতাংশ ,মাইডাস ফাইন্যান্সিংয়ের ৬.২৫ শতাংশ ও সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৬.০৬ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST