মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে আরডি ফুড

দর বৃদ্ধির শীর্ষে আরডি ফুড

‎আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ মে) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১৮৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে সর্বোচ্চ রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

‎দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ২৪ শতাংশ।

‎এছাড়াও দর বৃদ্ধির শীর্ষ দশে রয়েছে একমি পেস্টিসাইডের ৭ দশমিক ৭৬ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৭৯ শতাংশ, এমএল ডাইংয়ের ৬ দশমিক ০২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৬ দশমিক শূন্য ১ শতাংশ, গোল্ডেন সনের ৫ দশমিক ৫৬ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪ দশমিক ৮২ শতাংশ এবং ইভিন্স টেক্সটাইলের ৪ দশমিক ৮১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST