শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। এর ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৫২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইনান্স, ফাস ইনভেস্টমেন্ট, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST