মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

দর পতনের শীর্ষে খান ব্রাদার্স পিপি

দর পতনের শীর্ষে খান ব্রাদার্স পিপি

আজকের  পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬২ টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নিউলাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক শূন্য ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST