শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

দরবৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২৮ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৮ টাকা বা ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুড এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৯৬ শতাংশ। আর ২ দশমিক ৯৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা সিমেন্ট, ইন্দো-বাংলা ফার্মা এবং ট্রাস্ট ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST