মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স

দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স লিমিটেড।
‎
‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
‎
‎সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা বা ৮ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৫ টাকা হয়েছে।ফরেক্স ট্রেডিং দেখুন
‎
‎দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৬২ শতাংশ। এতে শেয়ারটির দর ২২ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ২৪ টাকা হয়েছে।
‎
‎তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি-এর শেয়ারদর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর ৪০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪৩ টাকা হয়েছে।
‎
‎এছাড়া, মঙ্গলবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সেনা ইন্স্যুরেন্স পিএলসি , ডুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, আরামিট সিমেন্ট পিএলসি এবং ম্যাটিন স্পিনিং মিলস পিএলসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST