আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ২০২৫ সালের ৩১ মার্চ ও ৩০ জুন তারিখে সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ অনুমোদন করলে প্রতিবেদনগুলো প্রকাশ করা হবে।
এছাড়া একই সভায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। অনুমোদন সাপেক্ষে প্রতিবেদনটি প্রকাশ করবে কোম্পানিটি।
Leave a Reply