শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

চীনে জুতা রপ্তানি করবে লিগ্যাসি ফুটওয়্যার

চীনে জুতা রপ্তানি করবে লিগ্যাসি ফুটওয়্যার

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার পিএলসির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও জুতা রপ্তানির লক্ষ্যে চীনা কোম্পানি ওয়েনঝু হনসেংডা ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মেয়াদ ৫ বছর।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ চুক্তির আওতায় ওয়েনঝু হনসেংডা প্রতিবছর ৩ লাখ জোড়া জুতা রপ্তানির আদেশ সংগ্রহ করবে। পাশাপাশি চীনা এ প্রতিষ্ঠান লিগ্যাসি ফুটওয়্যারকে নির্ধারিত মানসম্পন্ন কাঁচামাল সংগ্রহে সহায়তা করবে এবং উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা ও দক্ষ প্রযুক্তিবিদ সরবরাহ করবে।

লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি আশা করছে, এ চুক্তির মাধ্যমে বছরে প্রায় ৩৬.৬ কোটি টাকা অতিরিক্ত আয় হবে। এতে কোম্পানির বার্ষিক নিট মুনাফা ১২ থেকে ১৪ শতাংশ বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST