রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নূরুল আমিন

গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নূরুল আমিন

আজকের পুঁজিবাজার:গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেঘনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন। তিনি দেশের অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তার ৪১ বছরের কর্মজীবনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সব ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে পদচারণা করেছেন। মোহাম্মদ নূরুল আমিন প্রথম ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একাধারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST