আজকের পুঁজিবাজার:গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৫ তম বার্ষিক সাধারণ সভা গত ২৫ আগষ্ট, রোজ সোমবার হাইব্রিড সিস্টেম-এ অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। শেয়ারহোল্ডারগণ ২০২৪ সালে কোম্পানির ব্যবসা পারফরমেন্স-এ সন্তোষ প্রকাশ করেন। কোম্পানির মাননীয় চেয়ারম্যান সাঈদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এস এম সারোয়ার আলম, অডিট কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও প্রাক্তণ নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ (অবঃ), নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও প্রাক্তন সচিব জনাব মোঃ ইবাদত আলী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ বদরুল আলমসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জামিরুল ইসলাম, সিনিঃ কনসালট্যান্ট জনাব এবিএম নুরুল হক, কোম্পানি সচিব মোঃ ওমর ফারুক, সিএফও (চলতি দায়িত্ব) জনাব মোঃ আশরাফুল আলম-সহ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ স্বশরীরে ও ডিজিটাল প্লাটফরমে উপস্থিত ছিলেন।
Leave a Reply