বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

গেইনারের শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

গেইনারের শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ৯.৭৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই ফুডের ৭.১৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৮৬ শতাংশ, রূপালি লাইফের ৪.১৭ শতাংশ, ইবিএল এনআরবি ফান্ডের ৪ শতাংশ, আইএফআইসি ফার্স্ট ফান্ডের ৩.৭০ শতাংশ, এলআর গ্লোবাল ফান্ড ওয়ানের ৩.৫৭ শতাংশ, গ্রীণ ডেল্টা ফান্ডের ৩.৩৩ শতাংশ, সোনালি লাইফের ২.৮৮ শতাংশ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২.৮১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST