বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১ সেপ্টেম্বর থেকে নিজ নিজ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন আগাম নোটিশ ছাড়াই আকস্মিক পরিদর্শন স্পট ইন্সপেকশন করবে ব্রোকার হাউজগুলো বিএসইসি দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন পুঁজিবাজারে টানা দরপতনে বিক্ষোভ মানববন্ধন বিনিয়োগকারীদের পাঁচ দাবি দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ‎ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ ইজিএমে প্রস্তাবিত বিষয়গুলোর পরিবর্তন এনেছে সিটি ব্যাংক এমারেল্ড অয়েলের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পুঁজিবাজারে সূচকের বড় দরপতনে কমেছে লেনদেন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

আজকের পুঁজিবাজার:শেয়ারবাজারে  তালিকাভুক্ত প্রতিষ্ঠান ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৭ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ১০ শতাংশ বোনাস।

রোববার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা, যা আগের বছর ২ টাকা ৭২ পয়সা ছিল।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর ৬ টাকা ৮ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৮৭ পয়সা।

আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST