মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

এসএমই প্ল্যাটফর্মের শেয়ারে বিনিয়োগের শর্ত শিথিল

এসএমই প্ল্যাটফর্মের শেয়ারে বিনিয়োগের শর্ত শিথিল

আজকের পুরিবাজার:পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগের শর্ত শিথিল করা হয়েছে। কমানো হয়েছে বিনিয়োগকারীদের ন্যুনতম বিনিয়োগের সীমা।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আজকের কমিশন বৈঠকে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগের জন্য ১০ লাখ টাকা ন্যুনতম বিনিয়োগ সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো বিনিয়োগকারীর বাজারে ১০ লাখ টাকা বিনিয়োগ থাকলে তিনি এসএমই প্ল্যাটফর্মের কোম্পানির শেয়ার কিনতে পারবেন। এতদিন এই সীমা ছিল ৩০ লাখ টাকা।
শেয়ারে বিনিয়োগ করুন
আগামীকাল বুধবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST