বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, এর ২৫তম বার্ষিক সাধারন সভা ২৬ আগষ্ট’২০২৫ ইং মঙ্গলবার বেলা ১২ টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোস্তফা হায়লার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগনের মাঝে বিতরনের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ সময় সভায় কোম্পানির চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পরিচালকগনের মধ্যে মিসেস ফারজানা আফরোজ, জনাব ওয়ালিদ মোঃ সমুয়েল, ডাঃ মুনাল মাহবুব, সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক জনাব রাশেদুল ইসলাম এফসিএ, বে-লিজিং এর প্রতিনিধিত্বকারী পরিচালক জনাব মোঃ এনায়েত কবির, স্বতস্র পরিচালক জনাব সৈয়দ সাজেদুল করিম ও জনাব মাহফুজুর রহমান সহ মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইমাম শাহীন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম সংযুক্ত ছিলেন। এছাড়া সভায় কোম্পানির শেয়ারহোল্ডারণনও সংযুক্ত ছিলেন। অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব জনাব মোঃ আতিক উল্যাহ্ মজুমদার। সভায় পেশকৃত ৩১শে ডিসেম্বর’২০২৪ইং সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদনে বর্ণিত মতে অবহিত করা হয় যে, ২০২৪ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৮১.৩০ কোটি টাকা, নীট প্রিমিয়াম আয় হয়েছে ৫৫.১৮ কোটি টাকা, অবলিখন মুনাফা হয়েছে ১৩.৪২ কোটি টাকা, কর পূর্ব এবং কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ১৫.৪৩ কোটি ও ৯.৬৮ কোটি টাকা। এছাড়া আলোচ্য ২০২৪ইং সালের হিসাব মতে কোম্পানির এফ, ডি, আর ও মোট সম্পদের পরিমান হলো যথাক্রমে ৬৯.৫৮ কোটি টাকা ও ২৩০.৬৬ কোটি টাকা। এদিকে, ২০২৪ অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৬ পয়সা ও শেয়ার প্রতি নীট সম্পদ মূল্যের পরিমান ২৯ টাকা ৬৩ পয়সা। ২০২৪ সালের আর্থিক বিবরণী বিশ্লেষন ও বিবেচনায় এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, National Credit Ratings Ltd. (NCR) কর্তৃক AAA (এএএ) রেটিং প্রাপ্ত একটি কোম্পানি। ২০২৪ সালটি বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া স্বত্বেও শেয়ারহোল্ডারদের ১০% লভ্যাংশ প্রদান করতে পারায় কোম্পানির চেয়ারম্যান মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

এদিকে অনুষ্ঠিত কোম্পানির এই ২৫তম বার্ষিক সাধারন সভায় গ্রুপ-এ পরিচালকগনের মধ্যে জনাব আবুল বশর চৌধুরী, মিসেস ফারজানা আফরোজ ও ডাঃ সুনাল মাহবুব এবং গ্রুপ-বি পরিচালকপনের মধ্যে সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক জনাব রাশেদুল ইসলাম, এফসিএ পরিচালক পদে শেয়ারহোল্ডারগন কর্তৃক পূনঃনির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST