বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১ সেপ্টেম্বর থেকে নিজ নিজ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন আগাম নোটিশ ছাড়াই আকস্মিক পরিদর্শন স্পট ইন্সপেকশন করবে ব্রোকার হাউজগুলো বিএসইসি দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন পুঁজিবাজারে টানা দরপতনে বিক্ষোভ মানববন্ধন বিনিয়োগকারীদের পাঁচ দাবি দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ‎ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ ইজিএমে প্রস্তাবিত বিষয়গুলোর পরিবর্তন এনেছে সিটি ব্যাংক এমারেল্ড অয়েলের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পুঁজিবাজারে সূচকের বড় দরপতনে কমেছে লেনদেন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড
এক হাজার কোটি টাকার ঋণ পেল আইসিবি

এক হাজার কোটি টাকার ঋণ পেল আইসিবি

আজকের পুঁজিবাজার:ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর আর্থিক সংকট উত্তরণ ও বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সুদযুক্ত ঋণ হিসেবে ১ হাজার কোটি টাকা মঞ্জুরি করেছে অর্থ মন্ত্রণালয়।

৫ শতাংশ সুদসহ বেশকিছু শর্ত জুড়ে দিয়ে সম্প্রতি এই অর্থ মঞ্জুরি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

যেসব শর্ত দেওয়া হয়েছে-

>> এ অর্থ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অনুকূলে সুদযুক্ত সরকারি ঋণ হিসেবে গণ্য হবে, যা আগামী ১০ বছরে (১ বছর গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে যান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে।

>> বরাদ্দকৃত অর্থ অনুমোদিত ব্যয় খাত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাবে না।

>> গ্রেস পিরিয়ডকালীন সুদ ১ম কিস্তির সাথে একত্রে পরিশোধযোগ্য হবে।

>> বরাদ্দকৃত অর্থ ছাড়ের তারিখ হতে ঋণচুক্তিটি কার্যকর হবে।

>> বরাদ্দকৃত অর্থ আইসিবি’র নিরীক্ষিত হিসাবের সাথে সমন্বয়যোগ্য হবে।

>> বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট ফার্ম কর্তৃক নিরীক্ষা করে তার রিপোর্ট আগামী ৩ মাসের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

>> এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে।

>> অর্থ বিভাগ হতে পূর্বের কোনো বকেয়া থাকলে তা আগে পরিশোধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST