শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণে ৪৪ কোম্পানিকে চিঠি

উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণে ৪৪ কোম্পানিকে চিঠি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বিধান নিশ্চিত করতে ৪৪ কোম্পানিকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

বুধবার (২৮ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে উদ্যোক্তা-পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার হোল্ডিং রাখার বিধান থাকলেও কিছু কোম্পানিতে তার ব্যত্যয় দেখতে পেয়েছে বিএসইসি।

এতে আরও বলা হয়, গত ২০১৯ সালের ২১ মে বিএসইসির আদেশের বিধান পরিপালন হচ্ছে না। এ বিষয়ে বিএসইসি ৪৪টি কোম্পানিকে উক্ত বিধান নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST