বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

আজকের পুঁজিবাজার:টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

‎এই স্বীকৃতি দায়িত্বশীল ব্যাংকিংয়ে প্রাইম ব্যাংকের নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালাকে ব্যাংকের কৌশল, কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থায়ন সিদ্ধান্তে সফলভাবে একীভূত করার প্রতি ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের স্বীকৃতি বহন করে ধারাবাহিক এ স্বীকৃতি।

‎ব্যাংকিং ও আর্থিক খাতে ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স আন্তর্জাতিকভাবে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। ‘সেরা ইএসজি ব্যাংক’ পুরস্কারটি সেইসব আর্থিক প্রতিষ্ঠানকে প্রদান করা হয়, যারা টেকসই অর্থায়ন, দায়িত্বশীল সুশাসন, সামাজিক প্রভাব সৃষ্টি এবং ব্যবসায়িক কার্যক্রমে ইএসজি নীতিমালার কার্যকর বাস্তবায়নে অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করে।

‎এ অর্জন ইএসজি সুশাসনকে আরও শক্তিশালী করা, সবুজ ও টেকসই অর্থায়ন সম্প্রসারণ এবং বাংলাদেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে প্রাইম ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রার স্বীকৃতি। ব্যাংকটি আন্তর্জাতিক মানদণ্ড এবং জাতীয় টেকসই উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছ নীতিমালা, জবাবদিহিমূলক কাঠামো এবং দায়িত্বশীল ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

‎টেকসই অর্থায়নের অংশ হিসেবে প্রাইম ব্যাংক নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং অন্যান্য সবুজ ও রূপান্তরমুখী প্রকল্পে অর্থায়ন অব্যাহত রেখেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), নারী উদ্যোক্তা, কৃষি খাত এবং আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতেও ব্যাংকটি কাজ করে যাচ্ছে।

‎আন্তর্জাতিক বাজার
‎প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, টানা চতুর্থবারের মতো ইউরোমানির এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এটি টেকসই অর্থায়ন, শক্তিশালী সুশাসন এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি আমাদের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। ইএসজি আমাদের ব্যবসা পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালূ তৈরির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‎তিনি আরও বলেন, এই অর্জন আমাদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, অংশীদার এবং সকল অংশীজনের। তাদের আস্থা, সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টাই আমাদের টেকসই উন্নয়নের যাত্রাকে আরও শক্তিশালী করেছে। আমরা দায়িত্বশীল প্রবৃদ্ধিতে অর্থায়নের মাধ্যমে একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও আরও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

‎এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রাইম ব্যাংকের সামনে এগিয়ে যাওয়ার যাত্রাকে আরও বেগবান করবে এবং অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক- তিন ক্ষেত্রেই ইতিবাচক ও দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিকারী আর্থিক সমাধান প্রদানে ব্যাংকের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST