আজকের পুঁজিবাজার:শীর্ষ ৩০ ব্রোকারের সাথে বৈঠকে করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩ টায় ডিএসই ভবনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সভায় পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা, বাজার উন্নয়নে বাঁধা কি কি এবং সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হবে।
এর আগে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং বাজারে চলমান অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ও স্থিতিশীল লেনদেন নিশ্চিত করতে ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভার্চুয়াল মাধ্যমে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।
এতে পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে ডিএসই ও সদস্য প্রতিষ্ঠানগুলোর করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
Leave a Reply