রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (১৪ সেপ্টেম্বর ২০২৪) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে এ নির্দেশনা মূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন। সভায় পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এবতাদুল ইসলাম, জনাব সাজ্জাদ জহির, জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, জনাব মোঃ গোলাম মোস্তফা ও জনাব মুহাম্মদ মনজুরুল হক। এসময় তারা বর্তমান আর্থিক খাত বিশ্লেষণ পূর্বক আইএফআইসি ব্যাংকের করণীয়সহ গ্রাহকের আমানতের সুরক্ষা ও গ্রাহকসেবার মান আরো উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেন এবং তা বাস্তবায়ন কৌশল নির্ধারণ করেন।

সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা

পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST