বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

৪০ কোটি টাকা লেনদেন ব্লক মার্কেটে

৪০ কোটি টাকা লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

মেঘনা পেট ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

 

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড ১ কোটি ৫১ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৫৯ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৬৯ লাখ, নাহি অ্যালুমিনয়াম কম্পোজিট ১ কোটি ৩ লাখ, ফনিক্স ইন্স্যুরেন্স ২ কোটি ৭ লাখ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৩ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST