রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

৩৬ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৩৬ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

‎আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর)  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৩৬ কোটি ২ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৫৩টি লেনদেনে ৬৯ লাখ ৩৫ হাজার ৫০২টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
‎
‎তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসির, যার পরিমাণ ৮ কোটি ৪৮ লাখ ৫২ হাজার টাকা।
‎
‎লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, যার লেনদেনের পরিমাণ ৪ কোটি ৮২ লাখ ৫৮ হাজার টাকা।
‎
‎তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেনা ইন্সুরেন্স, যার ৫ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
‎
‎ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ৩ কোটি ৭০ লাখ ৯ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ ৪ কোটি ৩ লাখ ৪২ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST